বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে উত্তাল বিক্ষোভ

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ, পুলিশ লাঠিচার্জ করেছে।

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে উত্তাল বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দিত্বের তিন বছর পূর্ণ হওয়ায় করাচিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।

পুলিশের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে, ফলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।

পিটিআই সমর্থকেরা পুলিশি দমন-পীড়নের বিরুদ্ধে পুনরায় সংগঠিত হয়ে সরকারবিরোধী তুমুল স্লোগান দিতে থাকেন।

২০২৩ সালের ৫ আগস্ট দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে ইমরান খান ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তিনি এবং তার দল অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে আসছেন।

অন্যদিকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির বিষয়টি সম্পূর্ণরূপে আদালতের আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন