মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পাকিস্তানে ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানে ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাকিস্তানে ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানের পুলিশ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে। রোববার লাহোরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

লাহোর জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আলিমা খানকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন উল্লেখ করেছে যে, জনসমক্ষে আলিমা খানের উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

এদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে বিক্ষোভ-সমাবেশের পরিকল্পনা করছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শনিবার হুঁশিয়ারি দেন যে, পিটিআইয়ের প্রতিবাদ পদযাত্রা ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি আলিমা খানের গ্রেপ্তারকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন এবং এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন