সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে হামলার হুমকি: মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার সতর্কতা

ইরান হামলার হুমকি দিয়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার সতর্কতা দিয়েছে।

ইরানে হামলার হুমকি: মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার সতর্কতা

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে, যদি ইরানে নতুন করে হামলা চালানো হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থের ওপর পাল্টা হামলা চালানো হবে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল পদক্ষেপের ফল হবে বেদনাদায়ক। এর আগে, ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ রণক্ষেত্রে পূর্ণ সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন।

গালিবাফ জানান, সংকটময় মুহূর্তে শত্রুকে পেছনে হটিয়ে দুর্বল করার পরেই কেবল কূটনীতির পথ বেছে নেবে তেহরান। তিনি বলেন, ইরানের আলোচনার অবস্থান অপরিবর্তনযোগ্য।

তিনি আরও উল্লেখ করেন, ওয়াশিংটন তাদের সব প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এছাড়া, তেহরানের কঠোর অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনায় বসতে সাতটি শর্ত মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানকে জানানো হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করা এবং দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা।

বিজ্ঞাপন