ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি স্পষ্ট করেছেন যে, লোহিত সাগর অঞ্চলে ইতালি কোনো ধরনের যুদ্ধে লিপ্ত নয়। তিনি বলেন, "আমরা কোনো যুদ্ধে নেই।"
২০ সেপ্টেম্বর, রবিবার, ইতালির প্রভাবশালী দৈনিক করিয়েরে দেল্লা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাজানি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষামূলক নৌ-মিশন 'অ্যাসপাইডস'কে আরও জোরদার করতে হবে।
সৌদি আরবের তায়েফ বিমানঘাঁটিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ইতালির একটি এফ-২০০০ (ইউরোফাইটার) যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। এদিকে, হুথিরা জানিয়েছে যে তারা ইতালির সাথে সরাসরি কোনো যুদ্ধে নেই।
তাজানি বলেন, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে পণ্যবাহী জাহাজের ওপর সম্ভাব্য হুথি হামলা প্রতিহত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন 'অ্যাসপাইডস' নৌ-মিশন চালু করেছে। ইতালি এই মিশনে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে এবং ইইউকে এই মিশনকে নবায়ন ও সামরিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, লোহিত সাগরে অবাধ নৌ চলাচলের গুরুত্ব তুলে ধরে বলেন, "এখানে আমাদের গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত।" ইতালির সামুদ্রিক বাণিজ্যিক পণ্যের প্রায় ৪০ শতাংশ এবং এশিয়ার দেশগুলোতে রফতানিকৃত মোট পণ্যের ৬০ শতাংশ এই লোহিত সাগরের পথ দিয়েই পরিবাহিত হয়।