রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানিয়েছেন, হামলার সময় ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
হামলার ফলে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া, একটি তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ড্রোন হামলার জেরে মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়েছে।
এর আগে শনিবার, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলের সামি শহরে রুশ বাহিনীর হামলায় শিশুসহ সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।