নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ একটি বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করলেও বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হন।
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও বিভিন্ন জিনিস ছোড়ার অভিযোগ উঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে।
পুলিশের সদস্যরা ঘোড়া ও কুকুর নিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
বিক্ষোভের আয়োজন করে ডানপন্থী সংগঠন ‘উই আর দ্য পিপল’। বিক্ষোভকারীদের হাতে অভিবাসনবিরোধী বিভিন্ন ব্যানার ও পতাকা দেখা যায়।
এ ঘটনায় আটককৃতদের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।