শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় নতুন চুক্তি: ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের সমঝোতা

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক নতুন চুক্তিতে সম্মত হয়েছে।

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় নতুন চুক্তি: ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের সমঝোতা

মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে। তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সরকার বলছে, এই চুক্তি দ্বীপটির সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেয়।

গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত, যার ভৌগোলিক অবস্থান এবং বিপুল খনিজসম্পদ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। শুক্রবার, যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছে, যা আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সই হবে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন চুক্তির ফলে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্বন্দ্বী দেশ সামরিক ঘাঁটি স্থাপন বা সামরিক উপস্থিতি বজায় রাখতে পারবে না। এছাড়া, সংবেদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন অনুমোদন প্রয়োজন হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন চুক্তিটি আর্কটিক এবং উত্তর আটলান্টিক অঞ্চলে যৌথ নিরাপত্তা জোরদার করবে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেবে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন জানান, নতুন চুক্তি আন্তর্জাতিক সহযোগিতায় দ্বীপটির স্বার্থ ও অবস্থানকে স্বীকৃতি দেবে। বিশেষজ্ঞরা বলেন, নিরাপত্তার নিয়ন্ত্রণ মানেই মালিকানা প্রতিষ্ঠা নয় এবং চুক্তির চূড়ান্ত নথি প্রকাশের পর ওয়াশিংটনের ক্ষমতার প্রকৃত পরিধি বোঝা যাবে।

বিজ্ঞাপন