রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রাজিলে নির্বাচন: নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া দূতাবাস বন্ধ

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া দূতাবাস বন্ধ করেছে।

ব্রাজিলে নির্বাচন: নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া দূতাবাস বন্ধ

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু'দিন আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের দূতাবাস ও কনস্যুলার সেবা বন্ধ করেছে। শুক্রবার (২ অক্টোবর) থেকে এই সেবা স্থগিত রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে। মার্কিন নাগরিকদের জরুরি সহায়তার প্রয়োজন হলেও তারা দূতাবাস, কনস্যুলেট বা অন্য কোনো কূটনৈতিক স্থাপনায় যেতে নিষেধ করা হয়েছে। তবে নিরাপত্তা হুমকির বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করছে।

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সোফি ডেভিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সতর্কতার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার দূতাবাসও বন্ধ থাকবে। তিনি অস্ট্রেলীয় নাগরিকদের মার্কিন কূটনৈতিক স্থাপনা এড়ানোর পরামর্শ দিয়েছেন।

৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, সাবেক প্রেসিডেন্টের ছেলে ফ্লাভিও বলসোনারোসহ ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে।

বিজ্ঞাপন