শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের জন্য গুপ্তচরবৃত্তিতে চ্যাটজিপিটি ব্যবহার: ইসরায়েলি যুবকের বিরুদ্ধে অভিযোগ

ইরানের জন্য গুপ্তচরবৃত্তিতে চ্যাটজিপিটি ব্যবহার করে ইসরায়েলি যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ইরানের জন্য গুপ্তচরবৃত্তিতে চ্যাটজিপিটি ব্যবহার: ইসরায়েলি যুবকের বিরুদ্ধে অভিযোগ

এক ইসরায়েলি যুবক ইরানের হয়ে গুপ্তচরবৃত্তিতে কাজ করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশেষ করে চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। এই তথ্যটি প্রকাশিত হয়েছে জেরুজালেম পোস্টে।

২৫ বছর বয়সী মোহাম্মদ খালাফ, যিনি বাকা আল-গারবিয়া শহরের বাসিন্দা, ইরানের এক হ্যান্ডলারের নির্দেশে একাধিক গোপন মিশন পরিচালনা করেছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, এসব মিশনের জন্য তিনি ক্রিপ্টোকারেন্সিতে অর্থ গ্রহণ করেছেন এবং কর্মস্থলের নিরাপত্তাব্যবস্থার তথ্যও ওই হ্যান্ডলারকে সরবরাহ করেছেন।

অভিযোগপত্র অনুযায়ী, খালাফের সঙ্গে ইরানি হ্যান্ডলারের যোগাযোগ শুরু হয় একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সেখানে তিনি প্রথমে ‘থমাস’ নামে পরিচয় দেন, পরে ‘মার্টিন’ নাম ব্যবহার করেন। খালাফকে একাধিক দায়িত্ব দেওয়া হয় এবং কাজ শেষে তাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করা হয়।

৬ সেপ্টেম্বর, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত খালাফকে গ্রেফতার করে। পুলিশ ও শিন বেতের জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।

তদন্তে শিন বেত ও ইসরায়েল পুলিশের লাহাভ ৪৩৩ সাইবার ইউনিট যৌথভাবে কাজ করছে। খালাফের মোবাইল ফোন থেকে তার সঙ্গে ওই হ্যান্ডলারের কথোপকথন, মিশন সম্পন্ন করার ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, খালাফ একটি যন্ত্রপাতির দোকানের কাছে গিয়ে সেখানে লুকানো একটি স্যামসাং গ্যালাক্সি ফোন খুঁজে বের করেন এবং এর ছবি ও ভিডিও ধারণ করেন। এই কাজের জন্য তিনি ১ হাজার ৫০ শেকেল পেয়ে ছিলেন।

রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি দিয়েছে যে, খালাফের কর্মকাণ্ড বিচ্ছিন্ন নয়, বরং এটি একটি পরিকল্পিত কার্যক্রমের অংশ। আদালতের চূড়ান্ত রায় এখনও আসেনি এবং অভিযোগপত্রের তথ্যগুলো প্রসিকিউশনের দাবি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন