সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দীর্ঘ যুদ্ধের পরেও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র, চিন্তায় ওয়াশিংটন

দীর্ঘ যুদ্ধের পরেও ইরানের কাছে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, জানাচ্ছে মার্কিন গোয়েন্দা তথ্য।

দীর্ঘ যুদ্ধের পরেও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র, চিন্তায় ওয়াশিংটন

দীর্ঘ যুদ্ধের পরও ইরানের ভাণ্ডারে এখনো আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এই তথ্যটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের বিপুল ক্ষেপণাস্ত্রের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোরে হামলার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৮ মাস ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই সময়ের মধ্যে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা হয়েছে।

তবে ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের ধারণা অনুযায়ী, ইরানের কাছে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে, তবে তেহরান পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।

গত সপ্তাহে ইরান একটি নতুন মিসাইল সিটি উন্মোচন করেছে এবং মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান প্রতি মাসে ৫০টি নতুন মিসাইল তৈরি করছে।

আইআরজিসি কমান্ডার আলি বালালি বলেছেন, 'আমাদের সাথে লড়াইয়ে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হবে।'

এদিকে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে, ইরান যদি কোনো উসকানি না দেয়, তাহলে তিনি নতুন করে হামলা চালাবেন না। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন হামলার জন্য ওয়াশিংটনকে চাপ দিচ্ছেন।

বিজ্ঞাপন