রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানে মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরান, ২০ সেপ্টেম্বর ২০২৬: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে সামরিক স্থাপনার তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

দেশটির বিচার বিভাগের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোসেইন পেদারান নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে।

মিজান নামের বিচার বিভাগের নিয়ন্ত্রিত সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, পেদারান মধ্য ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত স্পর্শকাতর সামরিক স্থাপনার তথ্য মোসাদকে সরবরাহ করেছিলেন। অভিযোগ করা হয়েছে যে, এসব তথ্যের মধ্যে ক্ষেপণাস্ত্র স্থাপনা-সংক্রান্ত গোয়েন্দা তথ্যও অন্তর্ভুক্ত ছিল।

ইরানি কর্তৃপক্ষের দাবি, পেদারান আর্থিক লাভের উদ্দেশ্যে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সামরিক স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তু নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ওই সময় ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান বেশ কয়েকজনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল।

বিজ্ঞাপন