ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যাওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে ইরানের মূল্যস্ফীতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
শনিবার ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেন। উভয় পক্ষই পরিস্থিতি উন্নয়নের জন্য সমঝোতার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে তেহরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ২০৩১ সাল পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে ওয়াশিংটন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যা থেকে অনেক বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ সেনার মৃত্যুর কথা বললেও প্রকৃত সংখ্যা ২২ জন বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে।