রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে ভোটাভুটি শুরু

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে ভোটাভুটি শুরু হয়েছে, আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে ভোটাভুটি শুরু

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদ তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটাভুটি করে।

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ গোপন ভোটে কোনো প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে যেতে পারেননি। বর্তমানে আট প্রার্থী মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। মহাসচিব হতে হলে একজন প্রার্থীকে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অন্তত ৯টি ভোট পেতে হয়।

নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে, কারণ পাঁচ স্থায়ী পরাশক্তি—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গভীর বিভক্তি ও মতবিরোধ বিদ্যমান।

নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ এবার একজন নারী মহাসচিব দেখতে চায়, যা জাতিসংঘের জন্য একটি নতুন দৃষ্টিকোণ হতে পারে।

বিজ্ঞাপন