শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রথম ভোট আজ

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রথম গোপন ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে।

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রথম ভোট আজ

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম অনানুষ্ঠানিক গোপন ভোট। এই ভোট প্রক্রিয়াটি 'স্ট্র পোল' নামে পরিচিত।

৩০ জুলাই অনুষ্ঠিত এই ভোটের মাধ্যমে বর্তমানে বিশ্বসংস্থার সর্বোচ্চ পদের জন্য লড়াইয়ে থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্য দেশগুলোর সমর্থনের মাত্রা পরখ করা হবে। চলতি বছরের ডিসেম্বরেই বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে।

আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হতে মূলত লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বর্তমানে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল এবং উগান্ডার মনোনীত প্রার্থীরা এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশের প্রতিনিধিরা এই অনানুষ্ঠানিক ভোটে তিন ধরনের মতামত দিতে পারবেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ এবং ‘কোনো মতামত নেই’।

গোপন ভোটাভুটি সাধারণত একাধিক দফায় পরিচালনা করা হয়, যা সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুর দিকে চূড়ান্ত রূপ নিতে পারে। তবে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিলে প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন