জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। দেশটির সরকারি মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে কিউশু দ্বীপে অনুভূত হয় জোরালো কম্পনটি। কুমামুতু সিটি ছিল ভূমিকম্পের কেন্দ্র।
ভূমিকম্পের ফলে শহরের বিশাল একটি শপিং মল ধসে পড়ে এবং ভবনের একাংশে বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে।
শহরের একটি পেপার মিলে চিমনি ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত মেডিকেল স্থাপনা। ১৭ শতকের একটি ঐতিহাসিক প্রাসাদের দেয়ালও ভেঙে পড়েছে।
ভূমিকম্পের পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের প্রায় ৪০ হাজার বাড়িঘর। উদ্ধার অভিযানে সাড়ে তিন হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছে।