আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। বুধবার, ২৯ জুলাই, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
হেলিকপ্টারটি সান হুয়ানে প্রশিক্ষণ শেষে লা রিওহা প্রদেশের বনাঞ্চলের আগুন নেভানোর কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর আরেকটি হেলিকপ্টার পাঠিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
সান হুয়ানের গভর্নর জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা ৭ জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্স পরিচালক, ফায়ার সার্ভিস প্রধান এবং উপ-পুলিশ প্রধানও অন্তর্ভুক্ত রয়েছেন।
এদিকে, হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।