শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ আরোহী নিহত

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছে।

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ আরোহী নিহত

ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার চামোলি জেলার জ্যোতির্মঠ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রান্স ভারত এভিয়েশনের হেলিকপ্টারটি স্থানীয় সময় দুপুরে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পর জ্যোতির্মঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়া, ট্র্যাকিং ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। নিহতদের মধ্যে পাইলট ছাড়া কর্ণাটকের পাঁচ যাত্রী রয়েছেন। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

উল্লেখ্য, গত বছরের জুনে উত্তরাখণ্ডে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছিল।

বিজ্ঞাপন