সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে আত্তিকা অঞ্চলের সাথা এলাকায় দুটি ‘বেল’ হেলিকপ্টারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দাবানল নিয়ন্ত্রণের সময় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এ দুর্ঘটনায় নিহতদের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী জানান, নিহতদের মধ্যে একজন ছিলেন গ্রিক সমন্বয়কারী এবং অন্যজন ডেনিশ পাইলট। তাদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

গ্রিক ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আত্তিকা-বেওতিয়া সীমান্তে চলমান দাবানল নিয়ন্ত্রণে অংশ নেওয়া দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার সময় দুটি হেলিকপ্টারে মোট ৪ জন আরোহী ছিলেন।

বিজ্ঞাপন