সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান ও ওমানের কৌশলগত আলোচনা চূড়ান্ত পর্যায়ে

ইরান ও ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরান ও ওমানের কৌশলগত আলোচনা চূড়ান্ত পর্যায়ে

ইরান ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

২ আগস্ট, রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাঘচি জানান, ইরানি মন্ত্রিসভায় পেশ করা এক প্রতিবেদনে তিনি মাসকাট ও তেহরানের মধ্যকার আলোচনাকে চূড়ান্ত বা বাস্তবায়নের পথে বলে বর্ণনা করেছেন।

কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এবং বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ 'হরমুজ প্রণালি'র ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে বেশ কিছুদিন ধরে নিবিড় আলোচনা চালিয়ে আসছে দুই প্রতিবেশী দেশ।

বিজ্ঞাপন