বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ওমানের যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

হরমুজ প্রণালিতে ওমানের যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

হরমুজ প্রণালিতে ওমানের যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

হরমুজ প্রণালি পরিচালনায় ওমানের আঞ্চলিক যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রণালিটি শুধুমাত্র ইরান ও ওমান তাদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন অংশ অনুযায়ী পরিচালনা করবে; এতে অন্য কোনো দেশের ভূমিকা থাকবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওমানের প্রস্তাবিত আঞ্চলিক যৌথ ব্যবস্থাপনার পরিকল্পনা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, "হরমুজ প্রণালি পরিচালনায় ইরান ও ওমানের বাইরে অন্য কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক শক্তির অংশগ্রহণ মেনে নেবে না তেহরান।"

এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ওমানকে এমন একটি পরিকল্পনা গ্রহণে চাপ দিচ্ছে, যা বাস্তবসম্মত নয়।

তার মতে, হরমুজ প্রণালির উপসাগরমুখী পুরো রুট এবং বের হওয়ার পথের একটি অংশ ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে।

বিজ্ঞাপন