মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

বিশ্বে আসছে ‘সুপার এল নিনো’, খাদ্যসংকটের শঙ্কা

বিশ্বে আসছে ‘সুপার এল নিনো’, খাদ্যসংকটের শঙ্কা। ৫ কোটি মানুষ আক্রান্ত হবে বলে জানিয়েছে ডব্লিউএফপি।

বিশ্বে আসছে ‘সুপার এল নিনো’, খাদ্যসংকটের শঙ্কা

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক বিপর্যয় ‘সুপার এল নিনো’ আগামী বছরের শেষ নাগাদ আঘাত হানবে। এর ফলে বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়বে।

ডব্লিউএফপির পূর্বাভাস অনুযায়ী, এল নিনোর প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই দুর্যোগের কারণে অনাহারে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭ কোটি ৪০ লাখে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সুপার এল নিনোর কারণে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ১৯৮২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। মধ্য আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এল নিনো ক্রমশ শক্তিশালী হচ্ছে, যা উত্তপ্ত পৃথিবীতে আরও আগুন ঢেলে দিচ্ছে। এই হুমকি বর্তমান সময়ের জন্য।’

ডব্লিউএফপি জানিয়েছে, এল নিনোর প্রভাবে পূর্ব আফ্রিকা, সাহেল এবং ক্যারিবীয় অঞ্চলের কিছু অংশে ভয়াবহ অনাবৃষ্টি দেখা দিতে পারে। অন্যদিকে, সোমালিয়া ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে তীব্র বন্যার ঝুঁকি রয়েছে।

এল নিনোর চরম ঝুঁকিতে থাকা ৪৫টি দেশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন