মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি আরব সফর শুরু

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরবে তিন দিনের সফরে গেছেন, যেখানে তিনি ওমরাহ পালন করবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি আরব সফর শুরু

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তিন দিনের সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) শুরু হওয়া এই সফরে দেশের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির তার সঙ্গে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান সরকার জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে গেছেন। সফরকালে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন এবং মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সফরের ঘোষণা দেন। তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে পাকিস্তান-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হলেও তা তাৎক্ষণিক সংকট ও স্বল্পমেয়াদি বিবেচনার বাইরে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করবে।

বিজ্ঞাপন