বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অঞ্চল দাবি ট্রাম্পের, ইরানের প্রতিবাদ

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল দাবি করেছেন ট্রাম্প, ইরান করেছে প্রতিবাদ।

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অঞ্চল দাবি ট্রাম্পের, ইরানের প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল হিসেবে দাবি করেছেন।

ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে হরমুজ প্রণালির ওপর একটি বৃত্ত আঁকা হয়েছে এবং তার ওপরে লেখা হয়েছে 'নতুন মার্কিন অঞ্চল'।

তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম কারিবাবাদি এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে মন্তব্য করেন যে, হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।

ট্রাম্পের এই দাবি নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে। শুক্রবার ট্রাম্প প্রথমবারের মতো হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ করার বিষয়ে কথা বলেন এবং সোমবারও এই বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন