সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে: তেহরানের দাবি

হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, দাবি তেহরানের।

হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে: তেহরানের দাবি

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় এই বিবৃতি এসেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাদি এক বার্তায় জানান, হরমুজ প্রণালি শুধুমাত্র ইরানের নির্দেশে খোলা ও বন্ধ হবে।

তিনি আরও বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার করবে এবং কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসবে, ততক্ষণ হরমুজের অবরোধ বলবৎ থাকবে।

এদিকে, ট্রাম্প ইরানকে অত্যন্ত নিকৃষ্ট দেশ বলে মন্তব্য করেছেন এবং হরমুজকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পেট্রোলের বাড়তি দাম গুনতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন