বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

ইরানের সামনে দুই পথ: ট্রাম্পের মন্তব্য

ইরানের সামনে উন্নতি অথবা ধ্বংসের পথ খোলা: ট্রাম্প।

ইরানের সামনে দুই পথ: ট্রাম্পের মন্তব্য

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।

বৈঠকটি তিন ঘণ্টা ধরে চলে এবং ট্রাম্প বলেন, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শিগগিরই আবারও আলোচনা অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় দফার বৈঠকের স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের সঙ্গে আলোচনা কী নিয়ে হয়েছে, সে সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি উল্লেখ করেন, ইরানের সামনে "সম্ভাব্য উন্নতি অথবা ধ্বংস" এই দুই ধরনের পথ খোলা রয়েছে।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান রিপাবলিকান পার্টির নির্বাচনী ফল দেখার জন্য অপেক্ষা করছে।

বিজ্ঞাপন