রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জার্মানির মার্কিন বিমানঘাঁটিতে 'এফ-১৬' ফাইটার জেট বিধ্বস্ত

জার্মানির স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে 'এফ-১৬' ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

জার্মানির মার্কিন বিমানঘাঁটিতে 'এফ-১৬' ফাইটার জেট বিধ্বস্ত

পশ্চিম জার্মানির স্প্যাংডাহলেম মার্কিন বিমানঘাঁটিতে একটি 'এফ-১৬' ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এফ-১৬ যুদ্ধবিমানটি চারটি বিমান নিয়ে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে ফিরছিল।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পর বাকি তিনটি বিমান রামস্টেইন বিমানঘাঁটিতে নিরাপদে অবতরণ করে।

বিজ্ঞাপন