মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাধানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কাজ করছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি হবে। তবে চুক্তিতে ইউক্রেনকে কি ধরনের ছাড় দিতে হবে, তা তিনি প্রকাশ করেননি।
ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জেলেনস্কির সঙ্গে তাদের অনেক আলোচনা করতে হবে। তিনি এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা চলছে বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পুতিন এবং জেলেনস্কি, উভয়েই যুদ্ধের অবসান চান। ট্রাম্প পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের কথা উল্লেখ করে জানান, ভবিষ্যতে আবারও বৈঠক হতে পারে।