বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

এরদোয়ানের আহ্বান: ফিলিস্তিনকে স্বীকৃতি দিন বিশ্ব নেতারা

এরদোয়ান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ অধিবেশনে।

এরদোয়ানের আহ্বান: ফিলিস্তিনকে স্বীকৃতি দিন বিশ্ব নেতারা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সময় গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র সমালোচনা করেন তিনি এবং যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের দাবি জানান। এরদোয়ান বলেন, "যেসব দেশ এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের অবস্থান পুনর্বিবেচনা করা উচিত।"

তুরস্কের প্রেসিডেন্ট জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেন এবং নিরাপত্তা পরিষদ সংস্কারেরও দাবি জানান। তার বক্তব্যে ফিলিস্তিনের স্বীকৃতি বিষয়ক আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব তুলে ধরা হয়।

অন্যদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, "এই সংকট কূটনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব।"

বিজ্ঞাপন