রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
আন্তর্জাতিক

ট্রাম্পের কাছে ইরানের হরমুজ খোলার প্রস্তাব প্রত্যাখ্যাত

ট্রাম্প ইরানের হরমুজ খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্পের কাছে ইরানের হরমুজ খোলার প্রস্তাব প্রত্যাখ্যাত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, তেহরানের শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরান মারাত্মক চাপে পড়ে কোণঠাসা হয়ে পড়েছে বলেই তারা প্রণালিটি খুলে দেওয়ার চুক্তি করতে চাইছে।

তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি এখনও মার্কিন সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই বক্তব্যের প্রেক্ষিতে, টেলিগ্রামে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার আগে তেহরান কোনো পদক্ষেপ নেবে না।

ইরান যুদ্ধ বন্ধে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে কূটনৈতিক উদ্যোগের কথা তুলে ধরেছে। পাশাপাশি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বিজ্ঞাপন