রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকের বিমানবন্দরগুলোর জন্য ইরানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা

ইরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা শিথিলের জন্য।

ইরাকের বিমানবন্দরগুলোর জন্য ইরানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা

ইরানি এয়ারলাইনসের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ইরাকের কয়েকটি বিমানবন্দরকে অব্যাহতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বাগদাদ।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রস্তাবিত এই ছাড় কার্যকর হলে মানবিক সহায়তা, শিক্ষা, ধর্মীয় তীর্থযাত্রা ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হবে।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর), ইরানের সঙ্গে ইরাকের চারটি বিমানবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করা হয়। এর আগে, যুক্তরাষ্ট্র ইরানি এয়ারলাইনসের সঙ্গে ব্যবসা করা বিশ্বের যেকোনো কোম্পানির বিরুদ্ধে নতুন বিমান চলাচলসংক্রান্ত নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যেই উত্তেজনা তীব্র, তখন ইরাক এ সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান সংকট ও সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও আলোচনায় বসতে হবে।

এমন সমাধানে পৌঁছাতে হবে, যা এ অঞ্চলের দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে। ইরানের সঙ্গে আকাশ যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় মানবিক, চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় প্রয়োজনে যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা শুরু করেছে ইরাক।

বিজ্ঞাপন