মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান সীমান্তের শিব বর্ডার খুলছে, মানদালি সাময়িক বন্ধ

ইরাক শিব সীমান্ত ক্রসিং খুলছে, মানদালি সীমান্ত সাময়িক বন্ধ থাকবে।

ইরান সীমান্তের শিব বর্ডার খুলছে, মানদালি সাময়িক বন্ধ

ইরাক মঙ্গলবার সকাল থেকে ইরানসংলগ্ন শিব সীমান্ত ক্রসিং আবার চালু করার ঘোষণা দিয়েছে। সীমান্ত বন্দর কর্তৃপক্ষের প্রধান জানিয়েছেন, প্রয়োজনীয় কারিগরি কাজ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ক্রসিংটি খুলে দেওয়া হবে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এই তথ্য প্রকাশ করেছে। অন্যদিকে, শুক্রবার থেকে মানদালি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে। দুই সিদ্ধান্তের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট নয়।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বাগদাদকে ইরানের সঙ্গে দুটি ছাড়া সব সীমান্ত ক্রসিং বন্ধ করার অনুরোধ করেছে। তিনি বলেন, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন এ দাবি জানিয়েছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে ইরাকের বহু বৈধ ও অবৈধ সীমান্তপথ রয়েছে, সবগুলো বন্ধ করা কঠিন এবং তা ইরাকের অর্থনীতিতে প্রভাব ফেলবে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। গত মাসে নিরাপত্তা পর্যালোচনা এবং চোরাচালান ঠেকাতে শনাক্তকরণ সরঞ্জাম স্থাপনের জন্য শিব ক্রসিং বন্ধ করা হয়েছিল। এখন আবার চালুর ঘোষণা এসেছে, যখন সীমান্তপথ খোলা রাখা নিয়ে বাগদাদ ও ওয়াশিংটনের আলোচনা চলছে।

বিজ্ঞাপন