ইরাকে ইরানের সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার (২৯ জুলাই) এই তথ্য জানিয়েছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক বাহিনী ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
তারা দাবি করেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এসব গোষ্ঠীকে মার্কিন সেনা ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছিল।
সেন্টকম আরও সতর্ক করে বলেছে, আইআরজিসি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এ ধরনের হামলা বন্ধ করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।
এছাড়া, তাদের ওপর চালানো আগের হামলাগুলো সফল হয়নি বলেও জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।