শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বুধবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী জানান, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনও চলছে। ভূমিকম্পের ফলে আহতদের সংখ্যা উল্লেখযোগ্য এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের কুমামোতো এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে, যা প্রাথমিকভাবে গ্যাস লিকের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, একটি কাগজ কারখানার বিশাল চিমনিও ভেঙে পড়ে। কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ার কারণে সেখানে বেশ কয়েকজন আটকা পড়েছেন।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যার মধ্যে কুমামোতো প্রিফেকচারের বাসিন্দারা অন্তর্ভুক্ত।

ক্ষতিগ্রস্ত এলাকা জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

বিজ্ঞাপন