বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকের শেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরাকের শেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে, যা তেহরানের প্রভাব বাড়াতে পারে।

ইরাকের শেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরাকে থাকা তার সবশেষ সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। বুধবারের মধ্যে কুর্দিস্তান প্রদেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সব সেনা সরে যাবে।

এই পদক্ষেপটি ২০২৫ সাল থেকে ইরাকি বাহিনীর কাছে একের পর এক সামরিক ঘাঁটি হস্তান্তরের ধারাবাহিকতায় নেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে, যা বাগদাদের ওপর তেহরানের প্রভাব আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে।

দুই দশক আগে ইরাকে ঘাঁটি স্থাপনের পর অন্তত সাড়ে ৪ হাজার মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। জো বাইডেন প্রশাসনের সময় ২০২৪ সালে সেনা প্রত্যাহারের সমঝোতা হয়েছিল, যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাস্তবায়ন করছে।

এই পদক্ষেপকে নিজেদের বিজয় হিসেবে দেখছে ইরাকে থাকা ইরানের মিত্ররা। তবে, বিশ্লেষকদের মতে, সময়ের আগে মার্কিন সেনা প্রত্যাহার বিপদ ডেকে আনতে পারে। আইএস এবং তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন