ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বাধ্য হবে।
তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন। আজিজি দাবি করেন, যুক্তরাষ্ট্র অনিবার্যভাবে এই অঞ্চল ছেড়ে যাবে এবং ইসরায়েলি (জায়নবাদী) শাসনের দিন গোনা শুরু হয়েছে।
আজিজি বলেন, "আমরা এবং আমাদের প্রতিবেশীরা এখানে থাকব, মুখোমুখি অবস্থানে থাকব। সেই দিনটি হবে অনুশোচনার দিন।"
তবে, ইব্রাহিম আজিজির এই মন্তব্য তার নিজস্ব রাজনৈতিক অবস্থান ও বক্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।