হরমুজ প্রণালিতে একটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিএ) এই তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি। এর আগে, আইআরজিসি টোগোর পতাকাবাহী একটি ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করে। তারা অভিযোগ করেছে যে, ওই ট্যাঙ্কারটি অবৈধভাবে প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিশ্চিহ্ন করার বিষয়ে বড় একটি সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বলে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন পদক্ষেপে যেকোনো কিছু ঘটতে পারে।
ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে, দক্ষিণ কোরিয়া ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করেছে।