রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব পাঠিয়েছে মার্কিন প্রশাসন।

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

মার্কিন প্রশাসন সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এই যুদ্ধবিমানের মোট মূল্য প্রায় ২ হাজার ৪৩০ কোটি ডলার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার হবে এবং এটি ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে রিয়াদের অবস্থানকে শক্তিশালী করবে।

এছাড়া, মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যও এই বিক্রির মাধ্যমে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তবে, মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছেন যে, সৌদির কাছে যুদ্ধবিমান বিক্রি হলে সেগুলো চীনের গুপ্তচরবৃত্তির ঝুঁকিতে পড়তে পারে।

তাদের মতে, সৌদি আরব ও চীনের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে বেইজিং এই যুদ্ধবিমানের প্রযুক্তি হাতিয়ে নিতে পারে। ইসরায়েলি কর্মকর্তারাও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন