রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে সংঘাতে দুই সপ্তাহে ১ লাখ ১২ হাজার বাস্তুচ্যুত

ইয়েমেনে সংঘাতের কারণে ১ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, জানিয়েছে আইওএম।

ইয়েমেনে সংঘাতে দুই সপ্তাহে ১ লাখ ১২ হাজার বাস্তুচ্যুত

ইয়েমেনে নতুন করে সংঘাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম জানায়, হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে নতুন লড়াইয়ের ফলে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে প্রতিবেশী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে আইওএম জানায়, জিবুতি সরকার আরও প্রায় ১০ হাজার শরণার্থীর আগমনের প্রস্তুতি নিচ্ছে।

তবে, এত বিপুলসংখ্যক মানুষের আগমন দেশটির স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

দীর্ঘদিন ধরে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত ইয়েমেনে নতুন সংঘাত শুরু হওয়ায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি সহায়তা, আশ্রয় ও মৌলিক সেবা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন