শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ জন

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় ৩ জন নিহত, আহত ৮ জন।

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ জন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

শুক্রবার দক্ষিণ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরের একটি স্কুলে এ হামলা ঘটে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দুজন শিক্ষার্থী।

আহত আটজন শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। প্রাদেশিক গভর্নর হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী নিজের ওপর গুলি চালায় বলে নিশ্চিত করেছেন।

হামলায় মোট কতজন জড়িত ছিল, তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক শিক্ষককে বলতে শোনা যায়, হামলাকারী একাধিক হতে পারে।

এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত জুনের পর ফিলিপীনের কোন স্কুলে এটি তৃতীয় প্রাণঘাতী হামলা।

বিজ্ঞাপন