সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি যশোরের স্কুলে ছাত্রীকে ধর্ষণ: শিক্ষককে পালাতে সহায়তা, ২ গ্রেফতার
অপরাধ

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে ফিলিপাইনের নারী নাগরিকের মৃত্যু

রাজধানীর বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী নাগরিকের মৃত্যু হয়েছে।

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে ফিলিপাইনের নারী নাগরিকের মৃত্যু

রাজধানীর বনানীতে রান্নাঘরের গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক মিস কেইস্টিন ভার বুনাগ (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

গতকাল রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। ডা. শিকদার জানান, মিস ভারের শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল।

গত ২৮ অক্টোবর রাতে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার থেকে লিকেজের কারণে আগুন ধরে যায়। ওই সময় তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। নিহতের বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, মিস ভার গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন এবং বনানীর ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন।

এদিকে, আজিনা মটো কোম্পানির সিইও নাকাসিমা ফুমিয়াকি জানান, নিহত ক্রিস্টিন ভার তাঁর বান্ধবী ছিলেন এবং তাঁরা একসঙ্গে বাংলাদেশে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন