সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক করেছে বিজিবি।

মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুর ১টার দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আবু বক্কর আলীর ছেলে আসাদুল এবং একই গ্রামের মাদার আলীর ছেলে জুয়েল হোসেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নাজিরাকোনা সীমান্ত এলাকায় অভিযান চালান।

বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে ওই ব্যাগ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। এ ঘটনার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন