রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাইবান্ধায় ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধায় ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু, তদন্ত চলছে।

গাইবান্ধায় ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের দুই নম্বর রেলগেট এলাকায় পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু ঘটে।

আবু বক্কর সিদ্দিক গাইবান্ধার পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানান, শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট ক্রস করার সময় হঠাৎ তিনি লাফ দেন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, "ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।"

নিহতের ভাগিনা রশিদুল ইসলাম বকুল জানান, "মামা সুদের ওপর ঋণ নিয়েছিলেন। তারা কিছুদিন থেকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি টাকা পরিশোধের চাপ সহ্য না করতে পেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।"

নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন