রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ভিডিও ভাইরাল, ৪ সদস্য আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্রসহ ভিডিও ভাইরাল, ৪ সদস্য আটক করেছে পুলিশ।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ভিডিও ভাইরাল, ৪ সদস্য আটক

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ৪ সদস্যকে আটক করেছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সদর দক্ষিণ মডেল থানাধীন ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এর ছাদে ৮ থেকে ১০ জনের একটি কিশোর গ্যাং এসবিএস গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ভিডিও তৈরি করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।

পুলিশের একটি আভিযানিক দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রুপের ৩ জন এবং সিটিজি গ্রুপের ১ সদস্যসহ মোট ৪ জনকে আটক করে।

আটককৃতরা জানান, তারা গত শুক্রবার ভিডিওটি তৈরি করে নিজেদের অবস্থান জানান দিতেই এটি প্রকাশ করে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন