শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে ৪০ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রিজের নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকালে নিহত নারীর পরনে জামা ও পায়জামা ছিল। সুরতহাল প্রতিবেদনে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন মেলেনি।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা— ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তা স্পষ্ট হবে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন