রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮১ গ্রেফতার, ৪০ মামলা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮১ গ্রেফতার, ৪০ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।

অভিযানকালে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন