শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে পুলিশ সদস্যের মৃত্যু

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরে পুলিশ সদস্যের মৃত্যু।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে পুলিশ সদস্যের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে একটি বাসের সাথে ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম হিটলার বিশ্বাস (৩৫)।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জের বাড়ির দিকে যাচ্ছিলেন হিটলার বিশ্বাস।

সন্ধ্যায় বাবলাতলা এলাকায় পৌঁছালে ‘সার্বিক পরিবহন’ নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, মোটরসাইকেল ও বাসের সাথে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন