শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রমনার অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

রমনার অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রমনার অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে মরদেহটি পাওয়া যায়।

রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া জানান, মোশাররফ হোসেন সকালে তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান। মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে যান। পরে সেখানেই তার মরদেহ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, চোখে কিছুটা কম দেখার কারণে তিনি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান।

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার দাফন সম্পন্ন হবে।

বিজ্ঞাপন