রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট থেকে বিথী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে, রুমের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারের সময় বিথীর দুই হাত বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিথীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। সবশেষ সোমবার দুপুর ১২টা নাগাদ তাকে দেখা গিয়েছিলো। মঙ্গলবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেন স্বজনরা।
বাড়ির মালিক জানান, বিথী তার স্বামীকে চট্টগ্রামে চাকরি করার কথা জানিয়েছিলেন। তিনি ফ্ল্যাটে মেঘা নামে এক নারীকে সাবলেট দেন। ঘটনার পর মেঘার কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়া, বিথীর মোবাইলও খুঁজে পাওয়া যায়নি।