শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে আগুনে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে আগুনে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে এসেছে।

সৌদি আরবে আগুনে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে আগুনে নিহত সাত বাংলাদেশির মরদেহ শনিবার দেশে এসেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের মরদেহ দেশে পাঠানো হয়। বাংলাদেশ দুতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহতদের মরদেহ নওগাঁ ও নাটোরে দাফন করা হবে। সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। তারা হলেন হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামানিক, মাসিদুল সরদার সজিব ও সাগর আলী। এছাড়া শাহিনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

একই দুর্ঘটনায় নাটোর নলডাঙার সাব্বির হোসেন ও মোহাম্মদ শামিমও নিহত হয়েছেন। গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশি কর্মী মারা যান। এর মধ্যে ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছিল।

বাকি ৭ মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন