সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনের ঘটনায় অন্তত ১২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং ২ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের ৫ জন, বিষা গ্রামের ২ জন, দুবাই গ্রামের ২ এবং পারকাসুন্দা গ্রামের ১ জন রয়েছে।
এছাড়া নাটোরের নলডাঙ্গার খাজুরা গ্রামের দুই যুবকেরও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম হোসেন।
এ ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।